শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:৩৬ পিএম, ২০২৫-০৪-২০
রাঙামাটি থেকে অভিনব কায়দায় জ্বালানী গ্যাস সিলিন্ডারের নীচে করে পাচারের সময় ৫ টনের ট্রাকভর্তি চিড়াই কাঠের চৌকাঠ জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।
রোববার সকালে রাঙামাটি মানিকছড়ি চেকপোষ্টে বিশেষ নজরদারির মাধ্যমে এই ট্রাকভর্তি কাঠগুলো আটক করা হয়।
জব্দকৃত কাঠগুলোর মধ্যে বিক্রয় নিষিদ্ধ গোদা, গুট গুটিয়া, চাম্পা, কড়ই চিড়াই কাঠের চৌকাঠ রয়েছে। যেগুলোর বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানাগেছে।
এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।
তিনি জানান, রাঙামাটি থেকে সিলিন্ডারবাহী ট্রাকে করে প্রায় সময় কাঠ পাচার করছে একটি চক্র; এমন তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে কোতয়ালী থানা পুলিশ।
পরবর্তী সোর্সের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনানুসারে রোববার সকালে মানিকছড়ি চেকপোষ্টে অভিযান পরিচালনা করে সিলিন্ডারবাহি ৫টন ওজনের বরিশাল-ট-১১-০২৫৮ নাম্বারের একটি ট্রাককে আটকিয়ে ৩৩টি সিলিন্ডারের নীচে সর্বমোট ৬৯৪ টুকরো চৌকাঠ পাওয়া যায়।
এসময় ট্রাকটির চালক আব্দুল মান্নান(৩৫) ও কাঠের মালিক মোঃ আব্দুল অদুদ ওরফে কামরুল (৩৮) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন কর্তব্যরত মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চন্দন কুমার রায় ও এসআই রূপক কুমার রায়।
পুলিশ জানায়, চালক আব্দুল মান্নান রাঙ্গুনিয়া উপজেলাধীন ঠান্ডাছড়ির গাবতল ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং কাঠের মালিক কামরুল ইসলামপুরস্থ ৭নং ওয়ার্ডের সাদেকনগরের হাজী নুরুল ইসলামের সন্তান।
এদিকে কাঠভর্তি ট্রাকটিসহ আটককৃত দুইজনকে রাঙামাটির বনবিভাগের নিকট হস্তান্তর করা হলে বনবিভাগ কর্তৃপক্ষ এই ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্তব্যরত ফরেষ্টার মোঃ সুলতানুল আজীম।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited